১. উদ্দেশ্য
প্রত্যয় একটি সমিতি যা সদস্যদের নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, সঞ্চিত অর্থ নিরাপদ বিনিয়োগ করা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জনে কাজ করে।
২. সদস্যপদ
সমিতির নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে যে কোনো যোগ্য ব্যক্তি সদস্য হতে পারবেন। সদস্যদের মধ্যে পারস্পরিক সম্মান, সহযোগিতা ও শৃঙ্খলা বজায় রাখা বাধ্যতামূলক।
সদস্য হতে হলে বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে এবং নির্বাহী কমিটির অনুমোদন প্রয়োজন।
সদস্য চূড়ান্ত হওয়ার পর নির্বাচিত সেভিংস প্ল্যান অনুযায়ী প্রতি মাসে নির্ধারিত টাকা জমা দিতে হবে। আপনার প্ল্যান অনুযায়ী:
- Starter Plan → প্রতি মাসে ২০০০ টাকা (৩ বছর)
- Growth Plan → প্রতি মাসে ৩০০০ টাকা (৫ বছর)
- Premium Plan → প্রতি মাসে ৫০০০ টাকা বা তার বেশি (৫ বছর)
সদস্য হতে হলে ফরম পূরণ করে কমিটির কাছে জমা দিতে হবে। কমিটির অনুমতির মাধ্যমে সদস্য চূড়ান্ত করা হবে।
৩. সদস্যদের অধিকার
- প্রত্যেক সদস্য সমিতির সভায় অংশগ্রহণ করার অধিকার রাখেন।
- সদস্যরা সমিতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে মতামত প্রদান ও ভোট দেওয়ার অধিকার রাখেন।
- সমিতির আর্থিক কার্যক্রম ও হিসাব-নিকাশ সম্পর্কে জানার অধিকার প্রত্যেক সদস্যের রয়েছে।
- সমিতির প্রদত্ত সেবা, সুবিধা ও সুযোগ-সুবিধা গ্রহণ করার অধিকার সদস্যদের রয়েছে।
- সমিতির নিয়ম অনুযায়ী সদস্যরা ঋণ বা আর্থিক সহায়তা গ্রহণ করতে পারবেন।
- কোনো সদস্য তার মতামত, প্রস্তাব বা অভিযোগ সমিতির কাছে উপস্থাপন করতে পারবেন।
- সদস্যরা সমিতির উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।
- সমিতির নিয়ম অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ ও প্রার্থী হওয়ার অধিকার সদস্যদের রয়েছে।
- সকল সদস্য সমান অধিকার ভোগ করবেন এবং কোনো বৈষম্যের শিকার হবেন না।
৪. সদস্যদের কর্তব্য
- প্রত্যেক সদস্যকে সমিতির সকল নিয়ম ও সিদ্ধান্ত মেনে চলতে হবে।
- নির্ধারিত সময়ে সঞ্চয়, কিস্তি বা চাঁদা পরিশোধ করা সদস্যদের জন্য বাধ্যতামূলক।
- নিয়মিত সভায় উপস্থিত থাকা এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করা সদস্যদের দায়িত্ব।
- সমিতির শৃঙ্খলা, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখা প্রত্যেক সদস্যের কর্তব্য।
- সমিতির সম্পদ, অর্থ ও নথিপত্র সুরক্ষিত রাখা এবং অপব্যবহার না করা সদস্যদের দায়িত্ব।
- কোনো প্রকার প্রতারণা, দুর্নীতি বা অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকা বাধ্যতামূলক।
- অন্যান্য সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন এবং সহযোগিতামূলক মনোভাব বজায় রাখা প্রয়োজন।
- সমিতির সুনাম অক্ষুণ্ণ রাখা এবং সমিতির বিরুদ্ধে ক্ষতিকর কোনো কার্যকলাপে জড়িত না হওয়া সদস্যদের দায়িত্ব।
- প্রয়োজনে সমিতির উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করা প্রত্যেক সদস্যের কর্তব্য।
৫. আর্থিক নিয়মাবলী
সদস্য চূড়ান্ত হওয়ার পর ভর্তির সময় সেভিংস প্ল্যান অনুযায়ী প্রতি মাসে নির্ধারিত টাকা জমা দিতে হবে। নিচে আর্থিক বিষয়ক বিস্তারিত নিয়মাবলী দেওয়া হলো:
- প্রতি মাসে ১৫ তারিখের মধ্যে নির্ধারিত সেভিংস প্ল্যান অনুযায়ী টাকা জমা প্রদান করতে হবে।
- টাকা জমা দিতে ব্যর্থ হলে (১৫ তারিখের পরে জমা দিলে) ৫০০ টাকা জরিমানা প্রদান করতে হবে।
- ২-৩ মাস টাকা জমা না দিলে বা নিয়ম ভঙ্গ করলে জরিমানাসহ সদস্যপদ বাতিল করা হতে পারে।
- মেয়াদ ৩ বা ৫ বছরের মধ্যে যদি কেউ সদস্য বাতিল করতে চায়, তাহলে তার জমাকৃত টাকা (লাভাংশ বাদে) ফেরত দেওয়া হবে।
- সদস্য পদ বাতিল করতে চাইলে ৩ মাস পূর্বে আবেদন করতে হবে। আবেদনের নিমিত্তে কমিটির সম্মতিক্রমে তার পাওনা টাকা (লাভাংশ বাদে) বুঝিয়ে দেওয়া হবে।
- কোনো প্রকার অসদাচরণ, রাষ্ট্রবিরোধী কাজ বা এমন কিছু করলে যা আমাদের সংগঠনের সমস্যার সম্মুখীন হতে হয়, এগুলো থেকে বিরত থাকতে হবে। অন্যথায় কমিটির সিদ্ধান্তের মাধ্যমে সদস্যপদ বাতিল হতে পারে।
- জমাকৃত টাকা কোথায় ইনভেস্টমেন্ট হবে তা কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে ইনভেস্ট করা হবে।
- কোনো টাকা ব্যক্তিগত কাজের জন্য বা প্রত্যাশার চেয়ে বেশি খরচ করা যাবে না। যদি কেউ করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
- সংগঠন কেমনভাবে চলবে তা সবার সম্মতিক্রমে কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে করা হবে। কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
- সকল জমাকৃত টাকা ও মুনাফা সঠিক সময় ও নিয়ম অনুযায়ী বণ্টন করা হবে।
৬. শৃঙ্খলা ও শাস্তি
কোনো প্রকার প্রতারণা, দুর্নীতি বা অর্থের অপব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। নিয়ম ভঙ্গ করলে সতর্কবার্তা, জরিমানা বা সদস্যপদ বাতিলের ব্যবস্থা নেওয়া হতে পারে।